ঢাকা |
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি: দি নিউ নেশন ও বিজনেস নিউজ টুয়েন্টিফোর বিডিডটকম সিলেট অফিস আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল নিয়ামক প্রবাসীরা। তাদের মাধ্যমে এদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তাদের ঘামঝরানো কষ্টার্জিত অর্থ আমাদের জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখে পাশাপাশি রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা ও রিজার্ভকে করে সুসংহত। বাংলাদেশকে আজকের এ অবস্থানে আসতে প্রবাসীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রবাসী বিনিয়োগ এদেশের অর্থনীতিতে সমৃদ্ধ করার পাশাপাশি লক্ষ লক্ষ জনগনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা সত্যি প্রশংসনীয়।তাই প্রবাসী বিনিয়োগের ধারাবাহিকতা রাখতে সরকারসহ সর্বমহলকে আন্তরিক হতে হবে। প্রবাসীদের সার্বিক নিরাপত্তা বিধানে প্রথমে সকলকে গুরুত্ব দিতে হবে। ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব।
৮ ফেব্র“য়ারী সোমবার সন্ধ্যায় খাদিমনগরস্থ এক্সেলসিয়র সিলেট এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দি নিউ নেশন ও বিজনেসনিউজ টুয়েন্টিফোরবিডিডটকম সিলেট ব্যুরো প্রধান এস এ শফি। দৈনিক আলোকিত বাংলাদেশ’র সিলেট ব্যুরো প্রধান শাহ সুহেল আহমদ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস নেটওর্য়াক এর চেয়ারম্যান সিরাজ হক, এক্সেলসিয়র সিলেট এর ম্যানেজিং ডিরেক্টর সাঈদ চৌধুরী, পরিচালক আহমদ আলী, ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স এর পরিচালক সৈয়দ আব্দুল কাইয়ূম, এশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর ও পানসী ফুড এর পরিচালক আলহাজ্ব আব্দুর রউফ, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মদ উসমান গণি, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী মাজহারুল ইসলাম জয়নাল, মাওলানা মোঃ লুৎফুর রহমান, মাওলানা মোঃ জুবের আহমদ আনসারী, ডাঃ আলমগীর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, সিলেট লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক শাহেদ মুণ্শি, ইঞ্জিনিয়ার কামাল পাশা, এম এম রহমান, আকবর হোসেন প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।