সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে। ঈদের দিনটি শুরু হয় মূলত সকালে ঈদগাহে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে।

সিলেটে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সেখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সিলেটের শীর্ষ স্থানীয় রাজনৈতিক-জনপ্রতিনিধি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ ঈদের নামাজ আদায় করবেন।

একই সময়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্যা ভক্ত-আশেকানরা অংশ নিবেন।

এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম পীরমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায়, দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায় এবং দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

এদিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। তবে মুসল্লিরা নামাজে আসার সময় জায়নামাজ ছাড়া হাত বেগ বা অন্য কোনো কিছু নিয়ে আসতে পারবেন না।

মঙ্গলবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শনকালে কামরুল আহসান সাংবাদিকদের এসব কথা জানান। পুলিশ কমিশনার এসময় শাহী ঈদগাহ ঘুরে দেখেন এবং নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, শাহী ঈদগাহ কমিটির সদস্য কুতুব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে। প্রতি বছর লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন এই ঈদগাহে। এবারো ঈদ জামাতের জন্য শাহী ঈদগাহে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি 713 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ