সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকারী ডেইজিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকারী ডেইজিকে সংবর্ধনা প্রদান

আব্দুর রহমান ইবনে আশরাফ,জুড়ী প্রতিনিধি::
৩৫ তম বিসিএস ক্যাডার পরীক্ষায় সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকারী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা ফাহমিদা ফেরদৌসী ডেইজিকে (২৪/৯) শনিবার দুপুরে ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমনের সভাপতিত্বে ও ইউপি যুবলীগের সভাপতি অটল কৃষান সিং সিবেন ও ইউপি সদস্য দুলাল আহমদের যৌথ উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রন্জিতা শর্মা।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি জনাবা ফাহমিদা ফেরদৌসী ডেইজি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ নং পূর্বজুড়ী ইউপির ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মইনুল ইসলাম মঈন, গোয়ালবাড়ী ইউপির সাবেক ইউপি সদস্য বাবুল আহমদ, ইউপি সদস্য নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য রাজকুমার পাল, সাবেক ইউপি সদস্যা নারী নেত্রী শিল্পী বেগম, যুবলীগ নেতা এমদাদুল ইসলাম মাছুম, বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক মো: হাসান, কচুরগুলের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, আওয়ামিলীগ নেতা , জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, জেবুল উদ্দিন, জাহিদুল ইসলাম জায়েদ ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ মুমিন আহমদ প্রমূখ সহ স্হানীয নেতৃবৃন্দ।

অনুষ্টানে সংবর্ধিত অথিতির সাথে উপসস্থিত ছিলেন ডেইজির মা ফেরদৌসী আক্তার, চাচা সাবেক শিক্ষক হাজী শামস উদ্দিন মাস্টার, আওয়ামিলীগ নেতা আব্দুল ওয়াহিদ কুটি।

অনুষ্টানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কচুরগুল ওয়ার্ডের ইউপি সদস্য এনাম আহমদ।

সংবর্ধনা পর্বে সংবর্ধিত ডেইজিকে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্চা জানিয়ে ফুলের তুড়া দিয়ে বরন করে নেন ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের পরপর ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও কচুরগুল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্টাতা জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন।

জাকজমকপূর্ণ বর্নাঢ্য আয়োজনে গোয়ালবাড়ী ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত ডেইজিকে এক পলক দেখতে অসংখ্য মানুষের উপস্থিতিতে আরো প্রানবন্ত হয়ে ওঠে সংবর্ধনা অনুষ্টান।
আমাদের গৌরব, আমাদের অহংকার।

এই সংবাদটি 737 বার পঠিত হয়েছে