সর্বনাশা বানের পানি ——- কাওছার হামিদ সুন্নাহ

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

সর্বনাশা বানের পানি ——- কাওছার হামিদ সুন্নাহ

সর্বনাশা বানের পানি
কাওছার হামিদ সুন্নাহ

ফারাক্কারই করালগ্রাসে জিবন যাদের বিপন্ন
ক্ষুদার জালায় কাতর তারা পায়নি দুমোট অন্ন।

বানের টানে তলিয়ে গেলো কত শত বাড়ি
হারিয়ে গেলো জিবন কতক মায়ার বাধন ছাড়ি।

অসুস্থ -আর রোগ বালাইয়ের বিপুল ছড়াছড়ি
নেই পাশে কেউ,কে দেবে আজ রোগ সারানোর বড়ি।

সহায় সম্বল সব হারিয়ে কাদছে নিরবধি
নাই কোন  ঠাঁই, চোখের জলে ভাসায় শোকের নদী।

সর্বনাশা বানের পানি ছেড়ে দিলো যারা
বন্ধু নয় দুশমন হলো বাংলাদেশের তারা।

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে