সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে- মাওলানা মুখলিছুর রহমান

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে- মাওলানা মুখলিছুর রহমান
.
গোলাপগঞ্জ প্রতিনিধি :খেলাফত মজলিস বাংলাদেশ সিলেট জেলা সহ- সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুসলিম বিশ্বেের ঐতিহ্য ও ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মতবাদ। যা সন্ত্রাসবাদী ইসরাইল, সাম্রাজ্যবাদী আমেরিকা ও পার্শবর্তী দেশের সৃষ্ট। ইসরাইল- আমেরিকা- ভারত তাদের স্বার্থেই জঙ্গী লালন করে এবং মুসলিম বিশ্বে যত অনিষ্ঠাচরণ কাজ রয়েছে তার হোতা হচ্ছে এই অক্ষ শক্তি। সুতরাং যারা ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা খোঁজেন, তারা বোকামির স্বর্গে বাস করেন। তারা শুধু প্রোপাগান্ডা চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে জঙ্গিবাদী, সন্ত্রাসের ধর্ম হিসেবে পরিচিতি করাতে ব্যস্ত। তিনি বলেন, আজ একথা দিবালোকের মতো স্পষ্ট, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। তাদের পৃষ্ঠপোষকতায়ই সন্ত্রাসবাদ বেড়ে উঠছে।সন্ত্রাস- জঙ্গিবাদ, উগ্রবাদ প্রতিরোধ ও জাতীয় ঐক্যের আহবানে খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত  মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা সহ- সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাষ্টার নুরুল হক, পৌর সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামদ, সাবেক ছাত্রনেতা জসিম বিন ফয়জু। উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহ- সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, পোর সহ- সভাপতি মাওলানা ওলিউর রহমান, উপজেলা প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সুলেমান আহমদ, অফিস সম্পাদক শাহনুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, আলীনগর ইউনিয়ন সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন খাঁ, লক্ষীপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুজ্জামান মুফিক, পৌর সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল খায়ের, বায়তুলমাল সম্পাদক শফি আহমদ সেলিম, সহ- বায়তুলমাল সম্পাদক হাফিজ আব্দুল গফুর, ছাত্রনেতা মোঃ রিয়াজ উদ্দিন, আনোয়ার হোসাইন, রুহুল আমীন, দুর্নিবার সাংস্কৃতিক কাফেলা সিলেটের প্রধান সংগীত পরিচারক হাফিজ খায়রুল বাশার দেলওয়ার, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর রুবেল, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি শাহ এম এ সালমান, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা ফরিদ আহমদ, মোঃ নিজাম উদ্দিন, মঞ্জুর আহমদ প্রমুখ।

এই সংবাদটি 605 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ