সদ্য পাওয়া: কাবুলে সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর বিক্ষোভ চলাকালে জোড়া বিস্ফোরণে ৮০ জন নিহত

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সদ্য পাওয়া: কাবুলে সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর বিক্ষোভ চলাকালে জোড়া বিস্ফোরণে ৮০ জন নিহত
অনলাইন ডেস্ক    |

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১২.৪৫

কাবুলে সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর একটি বিক্ষোভ চলাকালে জোড়া বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।

শনিবার কাবুলের ডেমাজাং সার্কেলের কাছে বড় ধরনের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ইসলামিক স্টেট-আইএস হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের দুজন যোদ্ধা বিস্ফোরক বেল্ট ব্যবহার করে এ হামলা চালায়।

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাউসি জানান, নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

টিভি ফুটেজে দেখা যাচ্ছে, অসংখ্য নিহত মানুষের লাশ মাটিতে পড়ে রয়েছে। এছাড়া আহত অবস্থায় রয়েছে বহু মানুষ।

পাঁচশ’ মিলিয়ন ডলারের টুটাপ বৈদ্যুতিক লাইন নিজেদের বামিয়ান এলাকা দিয়ে নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছিল দেশটির শিয়া হাজারা সম্প্রদায়ের হাজার হাজার মানুষ।

এসময় দুজন আত্মঘাতী হামলকারী বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

৫০০ কিলোভোল্টের ওই বিদ্যুৎ লাইন মধ্য-এশিয়ার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ ঘটাবে।

বিদ্যুৎ লাইন প্রথমে বামিয়ান দিয়ে যাওয়ার কথা ছিলে। কিন্তু পরে সরকার তা উত্তর কাবুলের পাহাড়ি সালাং এলাকা দিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

তাদের যুক্তি, লাইনের গতিপথ পরিবর্তন করায় রাস্তা কমবে। ফলে দ্রুত হবে প্রকল্পের কাজ, বাঁচবেও খরচ।

এই সংবাদটি 813 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ