শাসক হতে চাই না , খেদমতের ফেরিওয়ালা হতে চাই : বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৯

শাসক হতে চাই না , খেদমতের ফেরিওয়ালা হতে চাই : বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন ‘চেয়ারম্যান হয়ে কোনক্রমেই শাসক হতে চাই না, সকল শ্রেণী ও পেশার মানুষের খেদমতের ফেরিওয়ালা হতে চাই।

২৬ মে রোববার বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদসেবী ও নেতৃবৃন্দের সাথে মতবিময় সভা ও ইফতার পূর্ববর্তী আলোচনায় লিখিত বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য হচ্ছে দেশের উন্নতি করা, জন জীবন সহজ করে তোলা এবং মানুষের জীবন যাত্রার মান উন্নত করা।

তাই গ্রামীণ এবং তৃণমুল পর্যায়ে জনগণের উন্নয়ন নিশ্চিত করতে তিনি সকল মহলের সহযোগিতা চান। বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতার মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা একটি সম্মানজনক উপজেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন – বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবণী শংকর কর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান সহ বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি 759 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ