ঢাকা |
প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৫
শনিবার হেলিকপ্টারযোগে তিনি সিলেট এসে পৌছবেন। সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসছেন আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি হওয়ার পর এবারই প্রথমবারের মতো সিলেট আসছেন তিনি। ওইদিন রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার তিনদিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম জানান, শনিবার পুনর্মিলনীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
চার বছর পর আয়োজিত পুনর্মিলনীতে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেড অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতির সিলেটে আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেটে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।