শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সৈয়দ ইশতিয়াক আহমেদ বাবেল

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সৈয়দ ইশতিয়াক আহমেদ বাবেল

কমলগঞ্জ প্রতিনিধি_ (মৌলভীবাজার )কমলগঞ্জ উপজেলা শমশেরনগর মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সৈয়দ ইশতিয়াক আহমেদ বাবেল।

রবিবার (২২ মার্চ )বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় শমশেরনগর কুলাউড়া এয়ারপোর্ট রোড জহা এন্ড জুনায়ের হোম কালেকশন’স সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবং ব্যবসায়ীর সঙ্গে কুশল বিনিময় করেন সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদের দ্বিতীয় দিন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর পূজা মান্ডপ পরিদর্শনকালের সবার সাথে ঈদ বিনিময় এবং কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহ আলম, কমলগঞ্জ উপজেলা সেচ্ছসেবক দলের সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ট্রাক পিকাপ কাভারব্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলাউদ্দিন মিয়া, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিরাজুল ইসলাম,আমদানি রপ্তানিকারক মোঃ এনামুল হক এমরাজ, আজিজু রহমান মশাহিদ সাধারণ শমশেরনগর বণিক কল্যান সমিতি ,বদিউল আলম সহ সাধারণ সম্পাদক শমশেরনগর বণিক কল্যান সমিতি , আহাদ মিয়া সভাপতি জাতীয়তাবাদী শ্রমিকদল শমশেরনগর শাখা, রিয়াজুর ইসলাম রুবেল সিনিয়র সদস্য শমশেরনগর ইউনিয়ন যুবদল, মোজাম্মেল হক মুন্না ও সাকিব আহমেদ ছাত্রনেতা প্রমুখ।

এই সংবাদটি 247 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ