ঢাকা |
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া থেকে লুডু খেলার অপরাধে ১১ যুবককে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। আজ রবিবার বিকালে পুলিশ টিকরপাড়া বাজারের একটি চায়ের হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অনুরোধে মুছলেখা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।
আটককৃত হলো টিকরপাড়া এলাকার জামাল হোসেন, বিলাল আহমদ, চানখাই এলাকার হীরা আহমদ, মো. ওসমান, আবুল কালাম ও বাবুল আহমদ, সেনটিলা এলাকার শাহ আলম, শাহজাহান, আলালপুর এলাকার আবু হোসেন, নছির খান এলাকার জাহাঙ্গীর হোসেন এবং আলীনগরের মখছুদ। তাদেরকে টিকরপাড়া বাজারের আবুল কালামের ইন্টারেস্ট হোটেল থেকে লুডু খেলায় পেয়ে আটক করা হয়।
আলীনগরের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুণ হেলাল বলেন, পুলিশ তাদের লুডু লেখায় পেয়ে আটক করে থানায় নিয়ে যায়। আমরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার দায়িত্ব নিয়েছি। দোকানের মালিককে এ বিষয়ে শাসানো হয়েছে। তিনি বলেন, থানার দায়িত্বশীলদের অনুরোধ করলে মুছলেখা রেখে তাদের ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে কাউকে কোন টাকা দেয়া হয়নি বলে তিনি জানিয়ে বলেন, আটককৃতদের সাথে অল্প কিছু টাকা থাকলে হয়তো সেগুলো কেউ নিয়ে নিতে পারে। তবে সবার মোবাইল ফোন পুলিশ ফিরিয়ে দিয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবণী শংকর কর বলেন, লুডু খেলা থেকে আটক ১১জনকে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা হারুন হেলালের অনুরোধে ছেড়ে দেয়া হয়। তাদের কাছ থেকে পুলিশ মুছলেখা রেখেছে। উৎকোচ গ্রহণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এরকম কিছু হয়েছে বলে আমার জানা নেই। থানা কেউ টাকা নেয়ার কোন সুযোগ নেই। বিষয়টি কেউ পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।