ঢাকা |
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা উল্লাস প্রকাশ করেছেন। গতকাল বুধবার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শফিকুল ইসলামের নেতৃত্বে বিভাগের ৮ জন শিক্ষক এবং ১২৮ জন ছাত্র-ছাত্রী স্থাপনা নির্মাণের বাস্তব জ্ঞান অর্জনের জন্য নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা সফর করেন। এসময় উপস্থিত ছিলেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডঃ খোরশেদুল আহমেদ কবীর, প্রকল্প পরিচালক ডঃ সৌকত আকবর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মিজানুর রহমান, প্রকৌশলী মাহমুদ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আব্দুর রাজ্জাক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম জিল্লুর রহমান, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমূখ।
প্রকল্পের কর্মকর্তারা নির্মাণাধীন স্থাপনার খুঁটিনাটি বিষয়াদি ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাখ্যা করেন এবং প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখান। এসময় প্রকল্প পরিচালক ডঃ সৌকত আকবর বলেন, তোমরা শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে এই প্রকল্পে কাজ করবে। এই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্র্থীদের স্থাপনা সম্পর্কে বাস্তব সম্মত জ্ঞানদানের জন্য বিভাগের অনার্স ও মাষ্টার্সের সকল শ্রেণীর শিক্ষার্থীদের এখানে আনা হয়েছে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজ করা হচ্ছে বলে তিনি জানান। এসময় নির্মাণ কাজে কর্মরত রাশিয়ান চীফ ইঞ্জিনিয়ার কোসলেভ ইউরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি অপেক্ষা করব আপনারা লেখাপড়া শেষ করে এখানে কাজে যোগ দিবেন।
এ ব্যাপারে সফররত অনার্স চতুর্থ বর্ষে ছাত্র সাদ্দাস সারওয়ার রাকিব উল্লাস প্রকাশ করে বলেন, দেশে ণিউক্লিয়ার সেক্টরের উন্নয়নে আমরা গর্বিত। বিশ্বের বড় দেশগুলোতে বিদ্যুতের বেশীরভাগ চাহিদা পূরণ করে পারমাণবিক বিদ্যুৎ। আমরা আশাবাদী নিজেরাই একদিন এই ধরণের প্লান্ট তৈরী করতে পারব। এই বর্ষের ছাত্র লাবিবুজ্জামান বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নিউক্লিয়ার জগতে প্রবেশ করছে। এটাই সবচেয়ে বেশী আশার বিষয়। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এখন আমরা চিকিৎসা ব্যবস্থায় নিউক্লিায়ার মেডিসিন এবং কৃষিকাজেও নিউক্লিায়ার ব্যবহার করতে সক্ষমতা অর্জন করবো। তৃতীয় বর্ষের ছাত্রী কাজী কামরুন্নাহার অনন্যা বলেন, পারমাণবিক বিদ্যুতে খরচ অনেক কম। যেকারণে বাংলাদেশের উন্নয়নে এই প্রকল্প ভাল ভূমিকা রাখতে সক্ষম হবে।
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডঃ খোরশেদুল আহমেদ কবীর শিক্ষার্থীদের এই বিষয়ে রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বাংলাদেশ সরকার ও রাশিয়ান সরকারের প্রতি আহব্বান জানিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল ধাতালপুর গ্রামে সরোজমিনে গেলে আহত জয়েন উদ্দিন বলেন,তিনি দীর্ঘ দিন ধরে হাপানি রোগে ভুগছেন। প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সময় আগাইয়া গেলে আমার মাথায় সামান্য ফোলা আঘাত লাগে। সোবহান আমাকে পাবনা হাসপাতালে ভর্তি করে। রাজশাহী হাসপাতালে ভর্তি হয়নি। ছিনিয়ে নেয়া স্যামসন মোবাইল জয়েনের হাতেই ছিল। মাথায় ও বুকে কোন আঘাতের দাগ দেখাতে পারেনি। এসময় এলাকার কাদের মেম্বর,আজিম সরদার, আতাউর রহমান,আলহাজ্ব আঃ সালাম ও জয়েনের স্ত্রীসহ ২০/২৫জন লোক উপস্থিত ছিলেন। তারা বলেন এলাকায় প্রভাব বিস্তার করতে মিথ্যা মামলা করা হয়েছে। মামলা করতে গেলে সত্য মিথ্যা দিয়েই করতে হয় বলে উপস্থিত লোকজন বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরোজমিনে গিয়ে প্রকৃত ঘটনা উম্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন ভুক্তভোগিরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।