ঢাকা |
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর উপগ্রহ চাঁদ ও মঙ্গলগ্রহে নারীদের পাঠানোর পরিকল্পনা নিয়েছে। বলা হয়েছে, মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন একজন নারী। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টিন বলেছেন, পরবর্তী ধাপে চাঁদের বুকে পাঠানো হবে একজন নারীকে। আর মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন যিনি তিনিও হবেন একজন নারী।
সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টকশোতে তিনি এমনটা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন সিএনএন। এছাড়া আগামী মাসে নাসা স্পেসওয়াক নামে একটি মিশন পরিচালনা করবে। এতে অংশ নেবেন শুধু নারীরা।
অভিযানে জ্যোতির্বিজ্ঞানী অ্যান ম্যাক্লেইন এবং ক্রিস্টিনা কোচ মহাশূন্যে ভাসবেন। তুলার মতো তারা সাত ঘণ্টা ধরে মহাকাশে হেঁটে বেড়াবেন। ব্রাইডেনস্টিন বলেছেন, এ দিনগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ম্যাক্লেইন ও কোচ দু’জনেই ২০১৩ সালের জ্যোতির্বিদদের শ্রেণীভুক্ত। ওই সময় যে পরিমাণ জ্যোতির্বিদ নাসায় যোগ দিয়েছেন তার মধ্যে অর্ধেকই নারী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।