ঢাকা |
প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২০
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন বলে আলজাজিরা ও এবিসি নিউজ জানিয়েছে।
খবরে বলা হয়, মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।
এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।
মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।