রাজনগরের সিপা বিএ পরিক্ষায় প্রথম বিভাগে পাস করেছে

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৬

রাজনগরের সিপা বিএ পরিক্ষায় প্রথম বিভাগে পাস করেছে

বিশেষ প্রতিনিধি : সিপা বেগম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী পাস এন্ড সার্টিফিকেট কোর্স ২০১৬ (বিএ) পরিক্ষা ১ম বিভাগে পাস করেছে। সে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে পরিক্ষায় অংশ গ্রহন করেছিল। সে দুই সন্তানের জননী, সে গবিন্দবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। উল্লেখ্য, মৌলভীবাজার সরকারী কলেজ থেকে এবারের বিএ পরিক্ষায় ৫জন ১ম বিভাগে পাস করেছে। সিপা সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছে।

এই সংবাদটি 362 বার পঠিত হয়েছে