ঢাকা |
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হিমেল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল উপজেলার সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল ও এনায়েতুল্লাহ গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দু’জনই গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও চালনার অভিজ্ঞতার অভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।