ঢাকা |
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চিকিৎসা সেবার প্রতিটি কথায় আজ একটি নামই উচ্চারিত হয়— ডা. আল আমিন। মানবিকতা, নৈতিকতা ও অঙ্গীকার নিয়ে তিনি প্রতিদিন অসহায় ও গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সমাজে যখন চিকিৎসা ব্যয় অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ, ঠিক তখনই ডা. আল আমিন হয়ে উঠেছেন সাধারণ মানুষের ভরসা ও আশার বাতিঘর।
স্থানীয়রা জানান, কোনো গরিব রোগী তার কাছে গেলে কখনোই ফিরিয়ে দেন না তিনি। আর্থিক অক্ষমতা যেন চিকিৎসা পাওয়ার পথে বাধা না হয়— এ বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে তিনি মানবিক সেবা দিয়ে আসছেন।
চিকিৎসা সেবার বিষয়ে ডা. আল আমিন বলেন,
“আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। গরিব-অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারলেই নিজের পরিশ্রম সার্থক মনে হয়। চিকিৎসা শুধু পেশা নয়— এটি মানুষের প্রতি আমার দায়িত্ব ও ভালোবাসা। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা মানুষের কল্যাণেই ব্যয় করতে চাই।”
তার এমন নিঃস্বার্থ কাজের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, ডা. আল আমিন শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক অভিভাবক, যার দরজা সবসময়ই খোলা থাকে রোগীদের জন্য।
মানুষের প্রতি ভালোবাসা, বিনা পয়সায় চিকিৎসা সেবা এবং দয়ার দৃষ্টান্ত স্থাপন করে মাধবপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন ডা. আল আমিন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।