‎মাধবপুরে কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫

‎মাধবপুরে কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

‎মাধবপুরে কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।


‎মাধবপুরে কৃষি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।

‎অভিযানে মিরনগর ও আন্দিউড়া এলাকার মোঃ মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

‎মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

‎প্রশাসনের কর্মকর্তা জানান, কৃষিজমির উর্বরতা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এই সংবাদটি 217 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ