ঢাকা |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ফের তিনশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন মানুষ।
অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ১৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩০৯ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে ২৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৯৪৫ জন। এখন পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১৫৮।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার ১৬৮ জনের।
অন্যদিকে এক দিনে ৮৫ লাখ ৪২ হাজার ৭৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৩৩১ জনকে টিকা দেওয়া হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।