ঢাকা |
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
সংবাদদাতা: বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সামাদ আহমদ দীর্ঘ সাড়ে ৬ মাস ধরে লাপাত্তা। ফলে ওয়ার্ডের সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
জানা যায়, ইউপি সদস্য সামাদ আহমদ নির্বাচিত হওয়ার পর প্রায় ৩ বছর দায়িত্ব পালন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা ইউপি পরিষদকে অবহিত না করেই গত ১ এপ্রিল ফ্রান্সে চলে যান। প্রায় সাড়ে ৬ মাস ধরে ওয়ার্ড মেম্বার না থাকায় ওয়ার্ডবাসী নানা দূর্ভোগে পড়েন। এছাড়া সরকারী বিভিন্ন উন্নয়ন কাজও ব্যহত হচ্ছে।
সরেজমিনে গেলে ওয়ার্ডের বাসিন্দা মহির উদ্দিন, ছায়াদ আহমদ, নজির উদ্দিন, আরিফুল ইসলাম, নুরুল ইসলাম প্রমূখ জানান, তাদের ভোটে নির্বাচিত ইউপি মেম্বার সামাদ আহমদ কাউকে কিছু না বলে হঠাৎ লাপাত্তা হয়ে যান। পরে জানতে পারেন তিনি ফ্রান্সে চলে গেছেন। মেম্বার না থাকায় মৃত্যু সনদ, উত্তরাধিকারী সনদ, জন্মনিবন্ধন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন প্রয়োজনে ওয়ার্ডবাসীকে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে। অনতিবিলম্বে উক্ত ওয়ার্ড মেম্বারের পদ বাতিল ঘোষণা করে পুন:নির্বাচনের দাবী জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, ইউনিয়ন পরিষদকে রেজ্যুলেশন করে তা পাঠানোর জন্য বলা হয়েছে। এছাড়া একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের রেজ্যুলেশন ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
উক্ত ইউপি সদস্যের পদ বাতিল ঘোষণা করে পুন:নির্বাচনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।