ঢাকা |
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ৩, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা, বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ বাতিল এবং চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) দুপুর আড়াইটায় পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে অর্ধঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম মুক্তা ও সহসভাপতি ওয়াহিদুল হক এপলু’র যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, প্রধান শিক্ষক আব্দুল জলিল ও মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।