বড়লেখায় বন্য প্রাণী হত্যার দায়ে আটক ৯

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

বড়লেখায় বন্য প্রাণী হত্যার দায়ে আটক ৯

বড়লেখা প্রতিনিধি: মাধবকু- ইকোপার্ক এলাকায় বন্য প্রাণী হত্যার অপরাধে শনিবার ১৪ নভেম্বর বনবিভাগ কর্তৃক ৯ জন কে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্য প্রাণী (শজারু) হত্যার সত্যতা উনার সম্মুখে উদঘাটিত হওয়ায় এবং আসামিরা দোষ স্বীকার করে নেয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে শজারু হত্যায় সরাসরি জড়িত থাকায় বন্য প্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ অনুসারে দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়াও শজারু হত্যায় সহযোগিতা করায় ৭ জনকে ১০,০০০ টাকা করে সর্বমোট ৭০,০০০ টাকা অর্থদ- প্রদান করেন। এসময় বিওসি কেছরিগুল এলাকায় টিলা কাটার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কে নির্দেশ প্রদান করা হয়। টিলা ও বন্য প্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আসুন তাদের রক্ষায় আমরা আরও সচেতন হই। মোবাইল কোর্ট পরিচালনাকালে রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাশ এবং বড়লেখা থানার এসআই হযরত আলী সহায়তা প্রদান করেন।

এই সংবাদটি 1032 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ