বড়লেখায় আযহারীকে ঘিরে দুই লক্ষ মানুষের ঢল নামার সম্ভাবনা

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

বড়লেখায় আযহারীকে ঘিরে দুই লক্ষ মানুষের ঢল নামার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: বড়লেখায় আযহারীর আগমণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারে ২ লক্ষ মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে।
১৩ ও ১৪ জানুয়ারী উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার ‘বার্ষিক ওয়াজ মাহফিলে’ মিজানুর রহমান আযহারী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। ১ম দিন ১৩ জানুয়ারী প্রধান আকর্ষণ থাকছেন শহীদুল ইসলাম বারাকাতী ও মুফতী আমির হামজা। ২য় দিন প্রধান আকর্ষণ থাকছেন মিজানুর রহমান আযহারী ।

প্রথমবারের মতো মাদরাসায় আযহারীর আগমণকে ঘিরে মাহফিল আয়োজক কর্তৃপক্ষ ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে। তারা আশা করছেন এবারের মাহফিলে প্রায় ২ লক্ষ মানুষের ঢল নামবে।  প্রতিবারের চেয়ে এবার মাহফিলের পিনডাল বর্ধিত করা হয়েছে। পিনডালে লক্ষাধিক মানুষ বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং পিনডালের বাইরে আরো ২ লক্ষাধিক শ্রোতা দাড়িয়ে ওয়াজ শোনার জন্য ৫ টি প্রজেক্টর এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। গাড়ী পার্কিং এর জন্য পার্শ্ববর্তী স্কুল ও আশপাশের মাঠে প্রায় ৫০ হাজার গাড়ী রাখার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি 955 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ