ঢাকা |
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় নারী আইনজীবী আবিদা সুলতানা পৈতৃক বাড়িতে নৃসংশভাবে খুনের ঘটনায়, জড়িত সন্দেহে আইনজীবীর পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া তানভির অলম (৩৮) কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার (২৭মে) দুপুর দিকে ছদ্মবেশী হুজুর সেজে পুলিশ সদস্যরা শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসার পাশের একটি গ্রাম থেকে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সহযোগিতায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
আসামী তানভীর আলম সিলেটের জকিগঞ্জ এলাকার ময়নুল ইসলামের ছেলে। তানভীর আলম বড়লেখা উপজেলার মাদবগুল জামে মসজিদের ইমাম ও আইজীবীর পৈতৃক বাড়ীতে ভাড়াটিয়া ছিলেন। ঘটনার দিন থেকে সে পলাতক ছিল।
দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালেক মুঠোফোনে জানিয়েছেন আজ দুপুর দেড়টার দিকে তানভির আহমদকে শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসা এলাকা থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টায় আবিদা বিয়ানীবাজারে বোনের বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বাবার বাড়িতে যান। বিকেল আনুমানিক চারটার দিকে আবিদার বোন তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাচ্ছিলেন না। পরে আবিদার বোনেরা তাকে খুঁজতে বাবার বাড়ি দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামে আসেন। বাড়িতে এসে তারা কাউকে পাননি। এ সময় ঘরের একটি কক্ষ বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশ নিয়ে গিয়ে ঘরের মেঝেতে বোনের লাশ পড়ে থাকতে দেখেন।
বড়লেখা থানা পুলিশ রাতে লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সোমবার সকালে মৌলভী বাজার সদর হাসপাতাল মর্গে পাটায়
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক বলেন, নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।