ঢাকা |
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘আলহাজ্ব মাস্টার ফজলুর রহমান বৃত্তি’ প্রদান অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সমছুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু ও সহ শিক্ষক মো: ময়নুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ লুৎফুর রহমান, সহ শিক্ষক সফিকুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য মিছবাউল হক মিনু, কামরুল ইসলাম ইটালী প্রবাসী, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনাম উদ্দিন, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ইশরাত জাহান নুরানী প্রমুখ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফয়জুল হক শিমুল, অধ্যক্ষ আব্দুল আহাদ খান ইউপি সদস্য সাজু আহমদ, শামীম উদ্দিন, বৃত্তি দাতা শাহীন আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহ শিক্ষক আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ শেষে ২০১৯ সনে সকল শ্রেণীতে ১ম স্থান অধিকারী বৃত্তি প্রাপ্তদেরকে বৃত্তির টাকা তুলে দেন অতিথিবৃন্দ। বৃত্তি প্রাপ্তরা হলেন। ফাতেমাতুজ জোহরা ৭ম শ্রেণী, আমিনা শামীম ৮ম শ্রেণী, সৈয়দ জাহিদুল ইসলাম ৯ম শ্রেণী, সানজিদা আক্তার মাইশা ১০ শ্রেণী, ইশরাত জাহান নুরানী এসএসসি পরীক্ষার্থী।


রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।