বিয়ানীবাজার নিউজ ২৪’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

বিয়ানীবাজার নিউজ ২৪’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গুণীজনদের পদচারণায় মুখোর ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার উপজেলার প্রথম অনলাইন পত্রিকা এবং এবি মিডিয়া গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ‘বিয়ানীবাজার নিউজ২৪’ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার রাতে পত্রিকার কার্যালয়ে কেক কেটে এবং ফানুস উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পত্রিকার দায়িত্বশীলবৃন্দ, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

এবি মিডিয়া গ্রুপের পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আজিমুর রহমান বুরহান’র সভাপতিত্বে এবং বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বাংলা একাডমীর পুরস্কৃত সাহিত্যিক, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ, দৈনিক সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, বিয়ানীবাজার উপজেলা নির্বার্হী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম, পল্লীবিদ্যু বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মজির উদ্দিন আনছার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ ও পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি 593 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ