ঢাকা |
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
বিশ্বব্যাপী ইসলামী উগ্রপন্থী ও ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের প্রভাবে ইসরাইলকে দায়ী করেছেন ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গ। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচিত হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস টঙ্গ বলেন, আমি মহৎ লর্ডদের বলতে চাই, যেভাবে ইসরাইল ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা করছে তাতে একটি জঙ্গি প্রজন্ম তৈরি হচ্ছে। এটা ইসরাইলের জন্য ভয়ংকর।
জঙ্গি এ প্রজন্ম ইসরাইল ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে হামলাকে জায়েজ করতে এ ঘটনাকে ব্যবহার করবে। এটা ঘটতে দেয়া যায় না। টঙ্গ আরও বলেন, যেভাবে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল আচরণ করছে তার কারণেই প্রধানত ইসলামী উগ্রপন্থী ও আইএসের জন্ম হয়েছে।
এর আগে বক্তব্যে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা ইসরাইলের সেনাবাহিনীর দিকে শিশুদের ইট-পাটকেল ছুড়ে মারার নির্দেশের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফিলিস্তিনের শিশুদের বলে দেয়ার দরকার পড়ে না যে পরিস্থিতির মধ্যদিয়ে তারা যাচ্ছে, তাতে তাদের প্রতিক্রিয়া কী হবে।
ফিলিস্তিনি শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত নৃশংসতা, বিভিন্ন চেক পয়েন্টে তাদের বাবা-মাকে নিগৃহীত হতে দেখে। তারা দরিদ্র ও পর্যাপ্ত খাবারের অভাবে ভুগছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।