বিয়ানীবাজার সরকারি কলেজে এবার অনার্স “দর্শন” কোর্স চালু হচ্ছে

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৬

বিয়ানীবাজার সরকারি কলেজে এবার অনার্স “দর্শন” কোর্স চালু হচ্ছে

বিয়ানীবাজার উপজেলার সর্বোচ্চ  বিয়ানীবাজার সরকারি কলেজে এবার “দর্শন” বিষয়ে অনার্স কোর্স চালু হচ্ছে। বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্হাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এবার নতুন বিষয় হিসেবে “দর্শন” বিষয়ে অনার্সকোর্স চালুর কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, “দর্শন” বিষয়ে অনার্সকোর্স চালুর কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে  অনুমতি পেলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে “দর্শন” বিষয়ে অনার্স কোর্স চালু করতে সম্ভবপর হবো।

এই সংবাদটি 3277 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ