ঢাকা |
প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৯
দুঃসহ গরমে অসহনীয় ৮ ঘণ্টা কাটিয়েছেন শ্রীমঙ্গলের মানুষজন। অত্যাধিক গরমে উপজেলার পাচঁ শতাধিক ক্ষুদ্র পোলট্রি খামারের হিট স্ট্রোকে ১২ সহস্রাধিক মুরগি মারা যাবার খবর পাওয়া গেছে।
এতে ক্ষুদ্র খামারীরা ২৫ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বঘোষিত ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিনের কারণে দুঃসহ গরমে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মিল, শিল্প কারখানার স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকশাচালক ও দিনমজুরদের ভ্যাপসা হাঁপিয়ে উঠতে দেখা গেছে।
শ্রীমঙ্গল পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান জানান, বিদ্যুৎ না থাকার জন্য ১২ সহস্রাধিক ব্রয়লার মুরগির মৃত্যুতে তাদের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রতিটি খামারে অধীক বিলের শিল্প মিটার স্থাপন করে উচ্চ হারে তারা বিল নিচ্ছে ঠিকই কিন্তু তাদের এই বিশাল ক্ষতির দায়ভার কেন নেবে না?
আগামীতে রাতের বেলায় মেরামতের কাজ সম্পাদন করা যায় কিনা ভেবে দেখার পরামর্শ দিয়ে হাবিবুর রহমান জানান, ব্রয়লার মুরগির বাজার দর এমনিতেই নিম্নমুখী এবং ব্যাংক ঋণসহ খামারিরা দেউলিয়া হওয়া ছাড়া আর কোনো উপায় নেই!
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সিরাজনগর গ্রামে বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। তিনি বলেন, তাদের এ বিপুল ক্ষতিতে ন্যূনতম কোনো সহযোগিতা করা যায় কিনা আমি ব্যাক্তিগতভাবে চেষ্টা করব।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ সদর দফতরের জেনারেল ম্যানেজার শিবু লাল জানান, ‘২৪ ঘণ্টা বিদ্যুৎ দিব এমন কোনো চুক্তি নেই তাদের সঙ্গে। যে কোনো বিপর্যয় হতে পারে। তারা ক্ষয়ক্ষতি এড়াতে বিকল্প হিসাবে জেনারেটরের ব্যবস্থা করতে পারেন।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।