ঢাকা |
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী হিসেবে হবিগঞ্জ–৪ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শাহ মোহাম্মদ আল আমিন।
রবিবার (২৮ ডিসেম্বর) তিনি বিধি অনুযায়ী সম্মানিত সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনুজ জাহিদ বিন কাশেম-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে তিনি বলেন,
“ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আদর্শিক রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।