ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬
মাধবপুর প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা-র বহরা রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে হুমকি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন অবৈধ বালু পরিবহনে বাধা দিলে একটি প্রভাবশালী চক্র তার প্রতি নানাভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ ওঠে। জয়নাল আবেদীন জানান, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় একটি সড়ক নির্মাণের কাজ করছেন। কিন্তু ওই সড়ক ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহনের ফলে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, সড়ক রক্ষার স্বার্থে অবৈধ বালু পরিবহনে বাধা দিলে সংশ্লিষ্ট চক্র তার ওপর ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং মনতলা তদন্ত ফাঁড়ির ইনচার্জ।
পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।