ঢাকা |
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯
বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে স্বামীর ছুরিকাঘাতে পান্না বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
১০ জুন সোমবার সকালে ইউপির দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ সলৈগ্নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মতছির ওরফে কাসিম (৩৩) পলাতক রয়েছেন।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পান্না বেগমের বাবারবাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপের দক্ষিণ পাড়িয়াবহর (নাওয়ালা) গ্রামে। দীর্ঘদিন আগে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কলাতলী এলাকায় মতছিন ওরফে কাসিমের সাথে পান্নার বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে।
তিনমাস আগে স্বামীর নির্যাতনে সহ্য করতে না পেরে পান্না তার বাবার বাড়িতে চলে আসেন। কোলের সন্তান ছেলেকে সাথে নিতে পারলেও ৮ বছরের কন্যা সুহানাকে আনতে দেয়নি স্বামী। আর সেই সুহানার অসুস্থতার খবরে মা তাকে দেখতে যান। তখন তার স্বামী অসুস্থ মেয়েকে চিকিৎসা করানোর কথা বলে তারবোনের বাড়ী (বোনের জামাই ছিফত আলীর) পকুয়া গ্রামে নিয়ে যায়। বোনের বাড়ি থেকে সোমবার সকালে মা ও মেয়েকে নিয়ে মসজিদের ইমামকে দিয়ে তদবির করানোর কথা বলে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এনে হঠাৎ স্ত্রীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। । মেয়ে সোহানার চিৎকারে স্থানীয়রা এসে পান্নাকে উদ্ধার করে। ততক্ষনে ঘাতক স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্বারকারীরা পান্নাকে বিয়ানীবাজার স্বাস্হ্য কম্প্লেক্সে নিয়েে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন সোমবার বিকেলে জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে । ভিকটিমের স্বামী মতছির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।