ফলোআপ – সারপারে হাজার একর জমির চাষীরা হতাশ -বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হচ্ছে ।।

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

ফলোআপ –
সারপারে হাজার একর জমির চাষীরা হতাশ
-বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হচ্ছে ।।
স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমন্তবর্তী সারপার এলাকার হাজার একর জমির বোরো চাষীদের ভবিষ্যত রহস্য জনক কারনে অনিশ্চিত হওয়া প্রতিবেদনের পর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের খবর পাওয়া গেছে। জানা যায়- প্রতি বছরের ন্যায় এবারও উত্তরা মৎসজীবি সমিতি মাগুরা বিল লীজ নেয় এবং স্থানীয়দের সহযোগিতায় চাষীদের সুযোগ সুবিধা প্রধান করে থাকে। সরেজমীনে আলাপকালে উত্তরা মৎসজীবি সমিতির জনৈক সদস্যের সাথে আলাপকালে তিনি জানান কতিপয় কুচক্রী মহলের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান- উপজেলা নির্বাহী অফিসার ও বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের কথা বলেছেন। আমরা প্রতি বছর এলাকার কৃষকদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে থাকি এ বছর ও তার ব্যতিক্রম হয়নি। এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি উভয় পক্ষকে ডেকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের নির্দেশনা দিয়েছেন বলে সময় চিত্রকে নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 696 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ