পোষ্য হাতির আক্রমণে

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

পোষ্য হাতির আক্রমণে

আব্দুর রহমান ইবনে আশরাফ; জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি পোষ্য হাতির আক্রমনে শিশুসহ দু’জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বদরুল ইসলামের মালিকানাধীন হাতিটি গোয়ালবাড়ি ইউপির শুকনাছড়া গ্রামের মাহুত বদই মিয়ার দায়িত্বে থাকত। মঙ্গলবার ভোর ৫ টার দিকে কুচাই চা বাগানে তাণ্ডব শুরু করে, এলাকার বেশ কিছু গাছ ও ধান ক্ষেতের ক্ষতি করে। বেলা সাড়ে ১০ টার দিকে রঞ্জিত মাষ্টারের বাড়ির গেট ভংচুর করে। এ সময় হাতিটি তাড়া খেয়ে আত্মরক্ষার্থে দৌড় দিলে প্রফুল্ল দাস (৫০) পড়ে গিয়ে মাথা ফেটে যায়। এর কিছুক্ষণ পর শিলুয়া (যোগীমুরা) গ্রামের রঞ্জন মল্লিকের পুত্র
অঞ্জন মল্লিক (১৫) কে শিলুয়া সেতুর উপর আক্রমন করে চাপ দিয়ে অনুমানিক ২০ থেকে ২৫ ফুট নিচে ফেলে দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রফুল্ল দাস কে জুড়ী আব্দুল আজিজ হাসপালে ভর্তি করা হয় এবং অঞ্জন মল্লিককে সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 347 বার পঠিত হয়েছে