ঢাকা |
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ৭, ২০১৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রিটেন ও বিশ্বের মুসলমান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
রোববার প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ডেভিড ক্যামেরন বলেন, পবিত্র রমজান এমন একটি সময় যখন মসজিদগুলো তাদের দরজা খুলে দেয়, কমিউনিটি সেন্টারগুলো প্রতিবেশীদের স্বাগত জানায়। এমনকি সিনাগগ ও চার্চগুলোও মুসলিম রোজাদারদের ইফতারের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়। এতে সবার সঙ্গে বন্ধন আরও বেড়ে যায়।
তিনি বলেন, এই মাসে মুসলমানদের ধর্ম বিশ্বাসের একটি পরীক্ষা। এই মাসে রোজাদাররা নিজেদের ইবাদতের পাশাপাশি দানের হাত প্রসারিত করেন। অসহায়ের পাশে এসে দাঁড়ান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা কমিউনিটির অনুষ্ঠান ও ইফতারে মিলিত হই। চলুন ভিন্ন ভিন্ন জাতি ও ভিন্ন ভিন্ন মতে বিশ্বাসীরা আমাদের গর্বকে একসঙ্গে উদযাপন করি। ব্রিটেন ও বিশ্বের সব মুসলমানকে রমজানের শুভেচ্ছা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।