ঢাকা |
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলার মনতলা হতে কাশিমনগর হয়ে বহরা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা নিজ উদ্যোগে কানা কন্দ (মাটি ও খোয়া) দিয়ে ভরাট ও সংস্কার করেছেন সমাজসেবক জনাব জয়নাল আবেদীন জনু।
নিজ অর্থায়নে এ কাজ করায় এলাকাবাসীর ভোগান্তি অনেকটা কমেছে। আগে রাস্তার খানাখন্দে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বৃষ্টি হলেই কাদা ও পানি জমে রাস্তা প্রায় অচল হয়ে যেত।
এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান,
> “জনু ভাই সবসময় এলাকার উন্নয়নের জন্য কাজ করেন। সরকারি সাহায্য না পেয়েও তিনি নিজের অর্থে রাস্তা মেরামত করে আমাদের চলাচলের কষ্ট দূর করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
নিজ উদ্যোগে এ উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনাব জয়নাল আবেদীন জনু বলেন,
> “এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। তাদের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি। এলাকাবাসীর দোয়া ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় প্রেরণা।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।