ঢাকা |
প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
হাবিবুর রহমান খান, মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা-বাগানে নতুন ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজার মালেক নেয়াজ নিয়াজ শুক্রবার শ্রমিকদের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এই আশ্বাসের পর আন্দোলনকারী শ্রমিকরা সাবেক ম্যানেজার গোপাল শিকদারের বাংলোর তালা খুলে দিয়েছেন। চারদিন আগে শ্রমিকরা ওই বাংলোতে তালা ঝুলিয়ে দিয়েছিল।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে বাগানের শ্রমিকেরা গত সোমবার (১৮ জুলাই) বাগানে বিক্ষোভ করেন। শ্রমিকরা বাগানের চাকরিচ্যুত ম্যানেজার গোপাল শিকদারের বাংলায় তালা ঝুলিয়ে দেন।
একই দাবিতে গত বৃহস্পতিবার (২১ জুলাই) শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকরা জানান, শুক্রবার বিকাল ৫টার সময় বাগানের কারখানার সামনে উভয়পক্ষের বৈঠক হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালির সভাপতি রতন কুমার তেলি, ধামাই শ্রমিক পঞ্চায়েতের সভাপতি যাদব রুদ্রপাল, স্টাফ মিছবাউর রশীদ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন ম্যানেজার মালেক নেয়াজ নিয়াজ লিখিতভাবে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন। শ্রমিকেরা এই দাবি মেনে নিয়ে গোপাল শিকদারের বাংলার তালা খুলে দেন। পরে নতুন ম্যানেজার দায়িত্ব নেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি জানান, নতুন ম্যানেজার শ্রমিকদের সকল দাবি মেনে নিয়েছেন। পর্যায়ক্রমিকভাবে দাবি পুরণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।