দেড় বছরেও সইবন হত্যার বিচারের অগ্রগতি নেই -১

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

দেড় বছরেও সইবন হত্যার বিচারের অগ্রগতি নেই -১

স্টাফ রিপোর্টার : দেড় বছরের বেশী সময় অতিবাহিত হলেও বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সইবন হত্যার বিচারের অগ্রগতি নেই। মামলার প্রধান আসামী এখনো জামিনে মুক্ত আছে। ২০১৮ সালের এপ্রিল মাসের ২৬ তারিখ দিবাগত রাতে সইবনকে পরিকল্পিত ভাবে খুন করা হয়। দেড় বছরের বেশী সময় অতিবাহিত হলেও উক্ত মামলার অগ্রগতি দেখছে না বলে জানান তার পরিবার ।

যুক্তরাষ্ট্রে নিতে প্রায় দেড় হাজার মানুষের নথিপত্র বিয়ানীবাজারের ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন হত্যার ঘাতক জাকিরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এসব নথিপত্রে একটি মেইল যোগাযোগের ফাইলও ছিল। তাতে আফতাবুর রহমান নামের ব্যক্তির মেইল আইডি থেকে এসব নথি আদান প্রদানের প্রমাণ মিলে। শনিবার (২৮ এপ্রিল ২০১৮) রাত সাড়ে দশটায় ব্যবসায়ী সইবন হত্যাকান্ডে তদন্ত অগ্রগতি নিয়ে এক প্রেস বিফিং এ বিয়ানীবাজার থানার তৎকালীন ওসি মো. শাহজালাল মুন্সী সাংবাদিকদের সামনে তুলে ধরেন সইবন হত্যার মূল রহস্য। তিনি বলেন, এ পর্যন্ত আমরা অনেক আলামত জব্দ করেছি। হত্যাকান্ডের সাথে ৫/৬ লোক সরাসরি যুক্ত ছিল। তাছাড়া এ ঘটনায় দেশের বাইরের ও দেশের ভেতর থেকেও ইন্ধন দেয়ার প্রমাণ রয়েছে। তিনি বলেন, ঘাতক জাকির একেক সময় একেক কথা বলে। তার কাছ থেকে উদ্ধার করা আলামত এবং তথ্য থেকে আমরা নিশ্চিত সে এ ঘটনার সাথে সরাসরি যুক্ত। জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি সিলেটের আখালিয়া ঘাট এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পলাতক থাকার কথা তিনি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদম পাচারকাজে জাকির জড়ির থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা তার বাসা থেকে দেড় হাজারের মতো বিভিন্ন ব্যক্তির আইডি, নাগরিক সনদ, ছবি উদ্ধার করেছি। আফতাবুর রহমান নামের একটি মেইল আইডির মাধ্যমে এসব নথি আদান প্রদান করার তথ্য প্রমাণ পাওয়া গেছে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার একজন এবং যুক্তরাষ্ট্রের একজনও এঘটনার সাথে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যক্তির নাম পরিচয় তখন গোপন রাখা হচ্ছে বলে তিনি জানান। সাংবাদিকদের বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, দেড় কোটি টাকা লেনদেন হয়েছে। এসব টাকার বেশিরভাগ লেনদেন হয়েছে জাকিরের সাথে। ঘটনার দিন বিকাল থেকে রাত পর্যন্ত জাকির ও ঢাকার ব্যক্তির সাথে ব্যবসায়ী সইবনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে তাকে হত্যা করা হয়। হত্যাকান্ডটি গাড়ির ভেতর ঘটানো হয়েছে। এ ঘটনায় জাকিরকে গ্রেফতার করা হলেও বর্তমানে সে জামিনে আছে।

পরিবার সূত্রে প্রকাশ: আমেরিকা যাওয়ার জন্য সইবনকে মাধ্যম করে বেশ কয়েকটি পরিবার টাকা দেয়ার খবর পাওয়া গেছে। কেউ কেউ বলছেন প্রায় দেড় কোটি টাকা সইবন একা আমেরিকা যাওয়ার জন্য দেয়ার কথা নয় এবং তিনি কোন দালাল ও নন । তাহলে এতগুলো টাকা সইবনের মাধ্যমে দিয়ে যে বা যারা আমেরিকা যাওয়ার জন্য সইবন বলি হলেন তারা দোষী বা অভিযুক্ত বাকীরা নয়কি ? নাম প্রকাশে অনিচ্ছুক সইবনের পরিবারের লোকজন জানান, তৎকালীন সময়ে অভিযুক্ত অন্যান্যরা এখনো ধরা ছোয়ার বাইরে,মামলার অগ্রগতি নিয়ে বলেন ‘আমরা মামলা ছালাইয়া যাইয়ার, অনেক আসামী এখনো ধরা পড়েনী, মুল আসামী জাকির জামিনে আছে। এছাড়া অনেকেই টাকা দেয়ার প্রেসার দিচ্ছেন। আমরার খতা অইলো টাকা দেইন কিতার লাগি আর মারাইন কিতার লাগি’ (চলবে)

এই সংবাদটি 1376 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ