দেওগাঁও আজিজীয়া ইসলামীয়া মাদ্রাসায় চুরি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

দেওগাঁও আজিজীয়া ইসলামীয়া মাদ্রাসায় চুরি

এতিমখানার চাল–ডালসহ নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট
মাধবপুর প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেওগাঁও এলাকায় অবস্থিত আজিজীয়া ইসলামীয়া মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।
আজ রাত আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, চোরেরা মাদ্রাসার এতিমখানার জন্য সংরক্ষিত চাল, মাছ, মাংস, পাশাপাশি নগদ টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ভোরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে হতবাক হয়ে পড়েন।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি শফিকুল ইসলাম ডালিম বলেন,

আমাদের মাদ্রাসায় এতিম শিশুদের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। গভীর রাতে চুরি করে এতিমদের খাবার ও মাদ্রাসার টাকা-পয়সা নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক কাজ। এতে করে এতিম শিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসায় ছুটে আসেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন মানবিক প্রতিষ্ঠান আর এ ধরনের অপরাধের শিকার না হয়।

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ