ঢাকা |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রী সোহাগি জাহান তনু হত্যাকান্ডের প্রতিবাদে কুলাউড়ায় প্লাটুন-টুয়েলভ ক্লাবের উদ্যোগে এক মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ২৮ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় পৌরশহরের স্টেশন চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মেহেদি হাসান সাদির পরিচালনায় তনু হত্যা মামলা প্রতিবাদে বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য, জাসদ কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সদস্য রেহান উদ্দিন আহমেদ, সেচ্ছাসেবকলীগ কুলাউড়া উপজেলা যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ মনসুর, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক আতিকুর রহমান আখই, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, মুক্ত স্কাউট গ্র“পের সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক পৌর ছাত্রলীগ সম্পাদক ওয়েছুর রহমান মুন্নী, ছাত্রলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত চৌধুরী সত্যম, ব্যবসায়ী জাহেদ আহমেদ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন প্লাটুন-টুয়েলভ ক্লাবের সদস্য তাজুল ইসলাম তুহিন, আশিকুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য চয়ন, রুবেল, আজিজুল, ইমরুল, ইভা, মুন্নী, শাকিলা, ববি, তান্নী, শাম্মী, মিশাল, মিলন, শামীম, সাইদুল, পলাশ, দীপঙ্কর, অভি, জাহান।
তনু হত্যাকান্ডের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভবানীগঞ্জ বাজারের মানববন্ধন করেছে জুড়ী উপজেলা সচেতন নাগরিক ও ছাত্র সমাজ। ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় সোহাগী জাহান তনুর হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ভবানীগঞ্জ বাজারের জুড়ী উপজেলা সচেতন নাগরিক ও ছাত্র সমাজ জড়ো হন। ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন নাট্যকর্মী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতরা কেউ গ্রেপ্তর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধন শেষে গণ স্বাক্ষর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে কলেজ ছাত্র তাপস দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মইন উদ্দিন মইজন, ইউপি সদস্য জায়েদ হোসেন তাজিন, মানবাধিকার কর্মী আব্দুল আজিজ, সাংবাদিক কল্যাণ প্রসুণ চম্পু, মোঃ খাইরুল ইসলাম, উসমান গনি, আসরাফুজ্জামান রিশাদ, এবাদুর রহমান, সাইফুল ইসলাম সুমন, কামরুল ইসলাম নোমান, আব্দুল জলিল, অঞ্জন দাস, সুভাষ দে, মোঃ মাসুম আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।