জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদার কৃতিত্ব

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদার কৃতিত্ব

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় র্শিক্ষক মাওঃআবুল কাশেমের তৃতীয় কন্যা মোছাম্মত ফাহমিদা আক্তার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় কৃত্বিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ফাহমিদা ২০১৬ বর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস পড়ার জন্য ভর্তি হয়েছে।

সে ২০১৪ সালে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের থেকে গোল্ডেন জিপিএ 5 লাভ করে এবং ২০১৬ সালে সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাশ করে। ফাহমিদা এমবিবিএস পাশ করে একজন আদর্শ ডাক্তার হয়ে এলাকার গরিব অসহায় মানুষের সেবা করতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য ফাহমিদা  দীর্ঘ ২৪ বছর ধরে ম্যানিজং কমিটির দায়িত্বপালনকারী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নাতিন ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সাপ্তাহিক বাংলাপোস্টের হেড অব প্রডাকশন সালেহ আহমদের ভাগনী।

এই সংবাদটি 433 বার পঠিত হয়েছে