ঢাকা |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
এম. মছব্বির আলী :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে ২৫ এপ্রিল সোমবার চা-শ্রমিকদের হাতে এক পুরুষ মায়া হরিন আটক হয়েছে। সাগরনাল চা-বাগান ব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান সোমবার সকালে চা-শ্রমিকরা বাগানের ১৩ নং সেকশনে কাজ করাকালে মায়া হরিনটি লোকালয়ে চলে এলে শ্রমিকদের নজরে পড়ে। পরে শ্রমিকরা হরিনকে ঘেরাও দিয়ে আটক করে ম্যানেজার বাংলোয় নিয়ে আসে। পরে তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করলে সন্ধায় মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাগানে পৌঁছলে আটক হরিনকে তার কাছে হস্তান্তর করেন। হরিন হস্তান্তরকালে বাগানের সহকারী ম্যানেজার রায়হানুল আলমসহ বাগানের ষ্টাফ ও চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিট কর্মকর্তা মোনায়েম হোসেন জানান আটক মায়া হরিনের চিকিৎসা করে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করে দেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।