জুড়ীর ভবানীগঞ্জ রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

জুড়ীর ভবানীগঞ্জ রাস্তার বেহাল দশা

জুড়ি থেকে সংবাদদাতা :
কিন্তু মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার হইতে গরীবের দোকান পর্যন্ত রাস্তার (ষ্টেশন রোড) বেহাল দশা সংস্কার কাজ না করায় এ রাস্তায় যানবাহনসহ জনসাধারণের চলাচলে অনুপযোগী পড়েছে। বেশিরভাগ রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রায়ই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকায় বেশি দূর্ঘটনার শিকার হচ্ছে মোটর সাইকেল, অটোরিক্স ও সিএনজি আরোহীরা তাছাড়াও স্কুল কলেজ মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে থাকে। এছাড়াও পশ্চিম জুড়ী ইউপি, ভূমি অফিসের যাতায়াতের প্রধান রাস্তা এটি। সড়রটির এমন বেহাল অবস্থা জনসাধারণেনর নজরে পড়লেও যেনো সংশ্লিষ্টদের এ ব্যাপারে কোনো মাথা ব্যাথা নেই। দীর্ঘদিন যাবত রাস্তাটির সংস্কার কাজ না করায় ঝুঁকিপূর্ণ থাকায় যানবাহন বিকল হচ্ছে। এলাকার কয়েক জন অভিযোগ করে বলেন, নির্বাচন এলে নানান উন্নয়নের ওয়াদা করলেও নির্বাচনের পড়ে তা ভূলে যায়, এখন নির্বাচন এসেছে উন্নয়নের বিভিন্ন ওয়াদা মাক্রোফোনেই শুধু সিমাবদ্ধতা বাস্তবে কখন যেনো হবে তা এলাকাবাসী যানেন না তাই রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃক্ষের কাছে জোর দাবি জানান।

এই সংবাদটি 558 বার পঠিত হয়েছে