জুড়ীতে হুইপ গোল্ড কাপ আন্তঃ উপজেলা ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

জুড়ীতে হুইপ গোল্ড কাপ আন্তঃ উপজেলা ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

জুড়ী প্রতিনিধ: মৌলভীবাজারের জুড়ীতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এর আয়োজনে হুইপ গোল্ড কাপ আন্তঃ উপজেলা ক্রিকেট লীগের উদ্ভোবন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

শনিবার (১২ নভেম্বর) তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এর সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগের সভাপতি শেখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য সংসদীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম-আহবায়ক হাজী শফিক আহমদ, তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ অধ্যক্ষ অরুন চন্দ্র দাস,ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমদ জাবেদ, জেলা কোচ বিসিবি মোঃ রাসেল আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য এম এ মুজিব মাহবুব, পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাজী আদর উদ্দিন, আওয়ামীলীগ নেতা জামিল আহমদ ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুর দুরান্ত থেকে আগত ক্রীড়া প্রিপাসু জনসাধারণ।

উদ্ভোধনী খেলায় রিসাদ স্মৃতি সংসদ বাছিরপুর কে তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ ৬ ইউকেট ১৬ ওভারে ১৩২ রানে বিজয়ী হয়।

এই সংবাদটি 359 বার পঠিত হয়েছে