ঢাকা |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সাদিয়া নামের ৬ বছরের এক সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে মা পারভিন বেগম (২৫)। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ৫ মার্চ শনিবার জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন পারভিনের স্বামী জাকির হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা মনতৈল গ্রামের পারভীনের স্বামী জাকির প্রায় পাঁচ বছর কাতারে থাকার পর মাস দেড়েক আগে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের একটি দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। এসময় খবর পান যে মেয়ে সাদিয়া বমি করছে। দ্রুত বাড়ি ফেরে তিনি মেয়েকে নিয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন। সঙ্গে ছিলেন স্ত্রী পারভীনও। কিন্তু পথে স্ত্রী পারভীনও বমি করতে শুরু করেন। এতে জাকিরের সন্দেহ হয়। পরে জাকির স্ত্রী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। রাত তিনটার দিকে মেয়ে সাদিয়া মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এত প্রতিবেশী জানান, পারভীনের সঙ্গে জাকির বা পরিবারের অন্য কোনো সদস্যের কোনো বিবাদ ছিল না। কী কারণে ঘটনাটি ঘটল, তারা কিছুই বুঝতে পারছেন না।
জুড়ী থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী বলেন, মামলায় জাকির হোসেন মেয়ে সাদিয়াকে বিষপানে হত্যা করে স্ত্রী পারভীনও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন। বর্তমানে পুলিশি পাহারায় পারভীনের চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।