ঢাকা |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
আব্দুর রহমান ইবনে আশরাফ,
জুড়ী প্রতিনিধি: বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তিলাওয়াত, সংবর্ধনা ও মন মাতানো সংগীতের মাধ্যমে শেষ হল ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা |
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্দ্যোগে শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্টিত হয় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা | দুর দুরান্ত থেকে আসা হাজারো জনতা জুড়ীতে এই প্রথম তা অনুধাবন করলো ! এক ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে উপস্থিত জনতাকে মাতিয়ে তুলেছিল সুরের মুর্চনায় | উপস্থাপক ও আবৃত্তিশিল্পী আলী হোসাইন খান ইমনের সঞ্চালনায় মনোমুগ্ধকর তেলাওয়াত করেন ; তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা সিলেটের পরিচালক হাফিজ ক্বারী মাওলানা ওলিউর রহমান, ইসলামিক ট্যালেন্ট হান্ট আর টি ভি ২০১৪ ‘র প্রথম স্থান অধিকারী হাফিজ ক্বারী মুর্শেদ সিরাজী, ঢাকা | আন্তর্জাতিক ক্ষুদে হাফিজের মধ্যে সৌদি আরব, দুবাই, ভারত হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী বিশ্বসেরা হাফিজ নাজমুস সাকিব ঢাকা, দুবাই,মিশর, কুয়েত,কাতার, জর্ডান হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী হাফিজ মো: জাকারিয়া ঢাকা, সৌদি আরব কুরআন প্রতিযোগীতায় ৩য় স্থান অধিকারী হাঠিজ আব্দুল্লাহ আল-মাহফুজ সিলেট | এছাড়াও সংগীত পরিচালনায় ছিলেন ;কলরব ; এর শিল্পী আবির হাসান ঢাকা, আরিফ বিল্লাহ বি এফ ভি সিলেট, মুশাহিদ মুনাওয়ার নবোদয়, সিলেট , আব্দুল্লাহ আল ফাহিম বি এফ ভি, সিলেট, আতহার উদ্দিন নবোদয়, সিলেট | বিশেষ আর্কশন ছিল শিশু শিল্পী জাকারিয়া সারওয়ার ‘র মন মাতানো সুর |
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।