ঢাকা |
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬
এম. মছব্বির আলী: জুড়ীতে প্রতারনা করতে এসে আবু মিয়া (৫০) নামে এক প্রতারক জ্বীনের বাদশাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে জনতা। পরে তাকে জুড়ী থানায় সোপর্দ করা হয়। ২৪ জানুয়ারি রোববার বিকেলে তাকে আটক করে জনতা। আটক আবু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দূর্গাপুর গ্রামের তুরুত মিয়া ফকিরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মিয়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষকে ‘ফু দিলে টাকা বাড়বে’ এরকম কথা বলে অর্থ আদায় করত। সম্প্রতি জুড়ীর এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়। আবারও তাকে ফোনের মাধ্যমে প্রতারিত করতে চাইলে মহিলা জুড়িতে আসার কথা বলে। রোববার জুড়ীতে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী জানান, আটক আবু মিয়া প্রতারণার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।