জুড়ীতে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৩৪

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

জুড়ীতে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৩৪

শাহীন আহমদঃ সারা দেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা (পিএসসি ও ইবতেদায়ী) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (২০ নভেম্বর) প্রথম দিনেই পিএসসি’তে ৩৭৪৫ জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ১০৭ জন। তন্মধ্যে ছাত্র ৬৭ ও ছাত্রী ৪০ জন। ইবতেদায়ী’তে ২৮০ জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ২৭ জন। তন্মধ্যে ছাত্র ১৭ ও ছাত্রী ১০ জন।

জুড়ী উপজেলা শিক্ষা অফিসার মোঃশরিফ উল ইসলাম জানান, পিএসসি ও ইবতেদায়ী পরিক্ষা ১০ টি কেন্দ্রে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে