জুড়ীতে জয়ের জন্মদিন ও ছাত্রলীগের ২ বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৭

জুড়ীতে জয়ের জন্মদিন ও ছাত্রলীগের ২ বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল

জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য পুত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,আগামীর রাষ্ট্রনায়ক সজীব ওয়াজেদ জয় এর  জন্মদিন এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি কমিটির সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষ্যে জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল।

গত বৃহস্পতিবার (২৭জুলাই) জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য পুত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,আগামীর রাষ্ট্রনায়ক সজীব ওয়াজেদ জয় এর  জন্মদিন এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি কমিটির সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হুমায়ুন রশিদ রাজি। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল আহমদ, সাবেকসাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জুড়ী উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা রাজিবুর রহমান রাজিব, ছাত্রলীগ নেতা রিয়াদ আহমদ, ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, শাহাদাত হুসেন শাহিন, আব্দুল মালিক লাল, পিয়াল হাছান, রাফি আহমেদ সহ আরও নেতা কর্মিবৃন্দ।
আনন্দ মিছিলটি জুড়ী বাজার সংলগ্ন নিউ মার্কেট হতে শুরু হয়ে পোস্ট অফিস রোড প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্প চত্বরে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

এই সংবাদটি 505 বার পঠিত হয়েছে