জুড়ীতে ইউপি নির্বাচনের সরগরম হাওয়া বইছে

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

জুড়ীতে ইউপি নির্বাচনের সরগরম হাওয়া বইছে

জুড়ি প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৩১ মার্চ অনুষ্টিতব্য প্রথমবারের মত দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে সরগরম হাওয়া বইছে। পাঁচটি ইউনিয়ন পরিষদে মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। প্রতীক বরাদ্দের দিনে জায়ফরনগর ইউপির ১ জন চেয়ারম্যান প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন। এতে পাঁচটি ইউপিতে ২১ জন প্রার্থী প্রতিযোগীতা করবেন। প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। হাটে ঘাটে সর্বত্রই এখন নির্বাচনী আলাপ আলোচনায় চা ষ্টল সরগরম হয়ে উঠেছে। বাজার মসজিদ মাদরাসা সর্বত্রই পোষ্টাওে ছেয়ে গেছে। প্রার্থীরা দিনরাত গনসংযোগে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
জায়ফরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ নজমুল ইসলাম মাষ্টার (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী হাজী মাছুম রেজা (ধানেরর্শীষ), জাতীয় পাটির মনোনীত প্রার্থী মোঃ আছলাম মিয়া (লাঙ্গল), বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ মোসলেহ উদ্দিন (আনারস), আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ জাকির হোসেন কালা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম কে (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ দিয়েছেন জায়ফরনগর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা দেবল সরকার।
পশ্চিম জুড়ী ও পূর্বজুড়ী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্রীকান্ত দাস (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী হাজী মোঃ হেলাল উদ্দিন (ধানেরর্শীষ), আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী (ঘোড়া)। পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সালেহ উদ্দিন আহমেদ (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মতিউর রহমান চুনু (ধানেরর্শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মইনুল ইসলাম মইন কে (ঘোড়া) প্রতীক বরাদ্দ দেন।
গোয়ালবাড়ী ও সাগরনাল ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মোঃ আব্দুল হাই, গোয়ালবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মুস্তাক খান (ধানেরর্শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ মারুফ খান (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী জমির উদ্দিন আহমদ (আনারস)। সাগারনাল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম খুখু (নৌকা), বর্তমান চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী ইমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (ধানেরর্শীষ), বিএনবির বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান (আনারস), স্বতন্ত্র প্রার্থী লতিফ আহমদ কে (ঘোড়া) প্রতীকে নির্বাচন করবেন।

এই সংবাদটি 421 বার পঠিত হয়েছে