জুড়ীতে ইউনিয়ন নির্বাচনে সংরক্ষিত আসনে ৫১ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

জুড়ি প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ৫১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৩ মার্চ বৃহস্পতিবার ৫টি ইউনিয়নে ৩ জন রিটার্নিং কর্মকর্তা এ তথ্য প্রধান করেন।

জায়ফরনগর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা দেবল সরকার জানান, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে হচ্ছে ১নং সদস্য পদের জন্য রুসনা বেগম, হোছনা বেগম, ২নং সদস্য পদের জন্য পারভীন আক্তার, মজিদা বেগম, মায়া বেগম, মোছাঃ সেলিনা বেগম, সৈয়দা রওশন আরা খানম, ৩নং সদস্য পদের জন্য আফিয়া বেগম, নূরজাহান বেগম, বাসনা আক্তার, সুফিয়া বেগম, সুলতানা বেগম।
পশ্চিম জুড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন জানান, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে হচ্ছে ১নং সদস্য পদের জন্য কানন বালা আচার্য্য, সাকি বেগম, ২নং সদস্য পদের জন্য কল্পনা রানী বিশ্বাস, শ্রী মালতী রানী সূত্রধর, সুশান্তি বালা রায়, ৩নং সদস্য পদের জন্য উর্ব্বেশী রানী পাল, জানকি দুষাধ, মঞ্জুলা রাজবংশী।
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে হচ্ছে ১নং সদস্য পদের জন্য আমিনা বেগম, তাহমিনা বেগম, মুক্তি রানী শর্ম্মা, ২নং সদস্য পদের জন্য জুতিকা রায়, রিভা আচার্য্য, সুদেবী কৈরী, ৩নং সদস্য পদের জন্য মোছাঃ পারভিন আক্তার, শবরী মুন্ডা।
গোয়ালবাড়ী ও সাগরনাল ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানান,
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে হচ্ছে ১নং সদস্য পদের জন্য আনোয়ারা বেগম, লীলা রানী নাথ, শিল্পী বেগম, ২নং সদস্য পদের জন্য স্বপ্না বেগম আয়শা, ঊমা রাণী চৌহান, রেহানা বেগম, রিনা বেগম, ৩নং সদস্য পদের জন্য রোকেয়া বেগম, আফিয়া বেগম, আফিয়া বেগম, রেখা রানী আচার্য্য।
সাগরনাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে হচ্ছে ১নং সদস্য পদের জন্য নেহারুন বেগম, নিদ্রা রিখমুন, মোছাৎ নাছিমা আক্তার, ২নং সদস্য পদের জন্য রোসনা বেগম, একাশিনী দেবী, সুফিয়া বেগম, সুরমা বেগম, ৩নং সদস্য পদের জন্য মোছাঃ আছমা বেগম, আমিরুন নেছা, মিনারা বেগম, মিরা চাষা, মিনারা বেগম, জলিকা বেগম।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে